ঢাকা     বুধবার   ১৩ মে ২০২৬ ||  বৈশাখ ৩০ ১৪৩৩ || ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রোমানিয়ায় ট্রাক থেকে ৫ বাংলাদেশিকে আটক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ৯ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রোমানিয়ায় ট্রাক থেকে ৫ বাংলাদেশিকে আটক

রোমানিয়ায় ট্রাকে করে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ওরাদিয়া সীমান্ত পুলিশ এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার বিহর কাউন্টির বর্স সীমান্ত তল্লাশি চৌকিতে বুলগেরিয়ার ৩৫ বছরের এক চালক ট্রাক নিয়ে সীমান্তে আসে। তার ট্রাকে করে জানালা রয়েছে বলে রপ্তানি কাগজপত্রে লেখা ছিল। এগুলো নিয়ে সে পোল্যান্ড যাচ্ছিল।

এতে বলা হয়েছে, ‘সুনির্দিষ্ট ঝুঁকি পর্যালোচনা সাপেক্ষে পুলিশ পরিবহনকৃত পণ্য তল্লাশি করে দেখে। পরে ট্রেইলারটির কার্গো  কমপার্টমেন্টে লুকিয়ে থাকা পাঁচ বিদেশিকে উদ্ধার করা হয়। এরা সবাই বাংলাদেশের নাগরিক এবং তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেতে চেয়েছিল।’

অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনীয় কার্যক্রম শেষে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়