ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৪৬, ১ এপ্রিল ২০২১
ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাণিজ‌্যিক ভবনে গোলাগুলিতে শিশুসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ জন। 

স্থানীয় সময় বুধবার (৩১ মার্চ) ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত অরেঞ্জ শহরে এ ঘটনা ঘটে বলে এবিসি নিউজে বলা হয়েছে। 

আরো পড়ুন:

পুলিশের গুলিতে সন্দেহভাজন এক হামলাকারী আহত হয়েছেন বলে জানা গেছে।

লেফটেন্যান্ট জেনিফার আমাত জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে লস অ্যাঞ্জেলসের দক্ষিণাঞ্চলের অরেঞ্জর লিনকোন অ্যাভিনিউয়ে দোতলা একটি ভবনে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

আমাত জানান, কী কারণে হামলা হয়েছে তা জানা যায়নি। ভবনের দোতলা থেকে লাশ উদ্ধার করা হয়। ওই ভবনে বিমা অফিস, একটি আর্থিক পরার্মশ সংস্থা, একটি ফোন মেরামতকারী প্রতিষ্ঠান রয়েছে।

এদিকে, পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে এবং জনসাধারণের জন্য কোনো হুমকি নেই।

হামলার ঘটনাকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ভয়ঙ্কর ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। 
হামলার পর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভয়ঙ্কর হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা ও ভালোবাসা থাকবে।’ 

ঢাকা/রাখি চাকমা/ইভা  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়