ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হিজাব নিয়ে অন্তর্বর্তী রায় দেয়নি কর্ণাটক হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ৯ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ২০:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২২
হিজাব নিয়ে অন্তর্বর্তী রায় দেয়নি কর্ণাটক হাইকোর্ট

স্কুল-কলেজে হিজাব পরা নিয়ে অন্তর্বর্তীকালীন রায় দিল না ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্টের একটি বেঞ্চ। হিজাবের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে একগুচ্ছ মামলা দায়ের করা হয়েছে, তা হাইকোর্টের প্রধান বিচারপতি রীতুরাজ আওয়াস্তির কাছে স্থানান্তর করেছেন বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত। বুধবার হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

কর্ণাটকে হিজাব বিতর্ক নিয়ে মঙ্গলবার থেকে একগুচ্ছ আবেদন শুনছিল হাইকোর্টের একক বেঞ্চ। 

আরো পড়ুন:

বুধবারের রায়ে বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত বলেন, ‘যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, সেগুলোর ব্যাপকতার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মনে করছে বিষয়টি নিয়ে বৃহত্তর কোনো বেঞ্চ গঠন করা হবে কিনা, সে বিষযে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি।’ 

তিনি জানান, অন্তর্বর্তীকালীন আবেদনও বৃহত্তর বেঞ্চের সামনে করা উচিত। এই বেঞ্চ গঠন করতে পারেন প্রধান বিচারপতি।

গত বছরের ডিসেম্বরে হিজাব পরিহিত কয়েক জন মুসলিম শিক্ষার্থীকে কর্ণাটকের উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে একাধিক কলেজে এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়। গত কয়েকদিনে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মঙ্গলবার সকালেই উত্তপ্ত হয়ে ওঠে উদুপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজ। গেরুয়া স্কার্ফ ও পাগড়ি পরে কলেজের বাইরে জড়ো হন একদল শিক্ষার্থী। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন তারা। এর বিপরীতে ‘ন্যায় বিচার’-এর স্লোগান দেন হিজাব পরিহিত ছাত্রীরা। হিজাব পরা ছাত্রীদের দাবি, অধ্যক্ষ ক্লাসে ঢুকতে দেননি। একাধিক কলেজে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতিতে ‘শান্তি ও সম্প্রীতি’ বজায় রাখতে তিন দিন সব স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়