ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইস্তাম্বুল পৌঁছেছেন রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ২৯ মার্চ ২০২২   আপডেট: ১৭:৫৪, ২৯ মার্চ ২০২২
ইস্তাম্বুল পৌঁছেছেন রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিরা

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান এক মাস পেরিয়ে গেছে। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। উদ্বাস্তু হয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ২০ লাখের বেশি মানুষ। এরই মধ্যে সামরিক সংঘাত নিরসনের লক্ষ্যে আবারো শান্তি আলোচনায় বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া।এবার তুরস্কের অন্যতম পর্যটন নগরী ইস্তাম্বুলে মুখোমুখি আলোচনা করবে তারা।  আর এ আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে ইস্তাম্বুলে পৌঁছেছে মস্কো ও কিয়েভের প্রতিনিধি দল। 

মঙ্গলবার (২৯ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের শুরুতে মস্কো ও কিয়েভের প্রতিনিধিদের উদ্দেশ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন:

জানা গেছে, রাশিয়ার প্রতিনিধিদল সিরাগান প্যালেস কেম্পিনস্কি হোটেলে অবস্থান করছে। ওই হোটেলের নিকটাবর্তী শাংরি-লা বসফরাসে উঠেছে ইউক্রেনের প্রতিনিধিরা। 

সংবাদ মাধ্যম জানায়, আকাশসীমা বন্ধ এবং কিছু আনুসঙ্গিক সমস্যার কারণে সোমবার ইউক্রেনীয় প্রতিনিধিদলের আগমন স্থগিত করা হয়েছিল।  

তবে এনটিভি জানায়, ইউক্রেনীয় প্রতিনিধিদের ইস্তাম্বুলে যাওয়ার জন্য সড়কপথে প্রথমে প্রতিবেশী একটি দেশে যেতে হয়েছিল। সেখান থেকে তারা পরে তুরস্কে আসেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ থেকে ইউক্রেনে হামলা চালাতে শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধে বন্ধে এখন পর্যন্ত দুই পক্ষ বেলারুশে তিন দফা বৈঠক করেছে। তবে চতুর্থ বৈঠকটি অনলাইনে অনুষ্ঠিত হয়। এবার তারা পঞ্চম দফায় বৈঠকে বসছে।

সূত্র: চায়না ডেইলি, বিবিসি

মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়