ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কা ছেড়ে পালাবেন না মাহিন্দা রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ১০ মে ২০২২  
শ্রীলঙ্কা ছেড়ে পালাবেন না মাহিন্দা রাজাপাকসে

নমাল রাজাপাকসে

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাবেন না বলে জানিয়েছেন তার ছেলে ও পার্লামেন্ট সদস্য নমাল রাজাপাকসে।

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে তিনি জানিয়েছেন, ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবিতে কয়েক সপ্তাহের বিক্ষোভ সত্ত্বেও রাজাপাকসে পরিবারের শ্রীলঙ্কা ছাড়ার কোনো পরিকল্পনা নেই।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘আমরা চলে যাচ্ছি এমন অনেক গুজব রয়েছে। আমরা দেশ ছাড়ব না।’

নমাল জানান, তার বাবা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও একজন আইন প্রণেতা হিসাবে পদত্যাগ করবেন না এবং তার উত্তরসূরি নির্বাচনের জন্য সক্রিয় ভূমিকা পালন করতে চান।

সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মাহিন্দা রাজাপাকসে। সন্ধ্যার দিকে বিক্ষোভকারীরা কলম্বো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে হাম্বানটোটায় রাজাপাকসে পরিবারের পৈতৃক বাড়ি জ্বালিয়ে দেয়। কয়েকজন এমপি এবং সাবেক মন্ত্রীর বাড়িতেও আগুন দেয় বিক্ষোভকারীরা। সংঘর্ষে এ পর্যন্ত আট জন নিহত ও দুই শতাধিক আহত হয়েছে। তারা কলম্বোতে প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রিসে হামলার পর মাহিন্দাকে ত্রিঙ্কোমালিতে নৌবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়।

নমাল পাকসে বলেন, ‘আমার বাবা নিরাপদে আছেন, তিনি নিরাপদ স্থানে আছেন।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়