ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খেরসনে রুশ হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ১২ মার্চ ২০২৩   আপডেট: ১২:৪২, ১২ মার্চ ২০২৩
খেরসনে রুশ হামলায় নিহত ৩

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২ জন।

রোববার (১২ মার্চ) এএফপির বরাত দিয়ে বাসস জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক টেলিগ্রামে বলেছেন, রুশ সন্ত্রাসীরা শনিবার খেরসন অঞ্চলে পুনরায় গোলা হামলা চালিয়েছে।

খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান আলেকজান্ডার প্রোকুদিন বলেছেন, একটি গাড়িতে গোলা হামলা চালানো হলে এতে আগুন ধরে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে।

এর দুদিন আগেও খেরসন অঞ্চলে রুশ বাহিনীর গোলা হামলায় ৩ জন নিহত হয়।

খেরসন হলো দোনেৎস্ক, লুগানস্ক ও জাপোরিঝঝিয়াসহ ৪টি অঞ্চলের একটির রাজধানী যা রাশিয়া দখলে নিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেনি।

গত বছর খেরসন শহর থেকে রাশিয়া পিছু হটলেও মস্কো নিয়মিতই এ অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে।

/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়