ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার খুলবে ভারত

কলকাতা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:০৬, ২১ ডিসেম্বর ২০২৪
‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার খুলবে ভারত

মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস

‘অবৈধ বাংলাদেশিদের’ জন্য ডিটেনশন সেন্টার তৈরির ঘোষণা দিয়েছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।

তিনি বলেন, ‘‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে।’’ এর কারণ হিসেবে তিনি জানান, তাদের সরাসরি জেলে রাখা যাবে না।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে অনেকে মাদক ও অবৈধ প্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধ বাংলাদেশিরাও গ্রেপ্তার হচ্ছেন, তারা সবাই বিদেশি নাগরিক। তাদের সরাসরি আমাদের জেলে রাখা যায় না, ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়।’’

এই ডিটেনশন সেন্টার তৈরি করতে জমি চেয়েছেন জানিয়ে ফড়নবিস বলেন, ‘‘বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে। কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই আমরা বিএমসির কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়।’’

এর আগে দেশটির কর্মকর্তারা শুক্রবার জানান, পুলিশের মানবপাচারবিরোধী সেল রাজ্যটির কল্যাণে অবৈধভাবে বসবাসকারী এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, সবুজ সানোয়ার শেখ এবং বিশতি সবুজ শেখ নামে এই দম্পতি অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেন। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় পুলিশ আরও জানায়, ওই দম্পতির বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

ঢাকা/সুচরিতা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়