ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে রোববার: কাতারের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:২১, ১৭ জানুয়ারি ২০২৫
গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে রোববার: কাতারের প্রধানমন্ত্রী

ফাইল ফটো

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি রোববার (১৯ জানুয়ারি) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ১৫ মাস ধরে চলা সহিংসতার পর ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। 

যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জানিয়েছেন, ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর এ চুক্তি কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‍এ চুক্তির ফলে গাজায় লড়াই বন্ধ হবে, ফিলিস্তিনিদের জন্য মানবিক ত্রাণ সহায়তা বাড়বে এবং জিম্মিরা তাদের পরিবারের কাছে ফিরে যাবে।

তবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চুক্তির অনেক বিষয় চূড়ান্ত করার আগে আরো কাজ বাকি আছে। 

এ চুক্তিতে জোর দেওয়ার জন্য জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজা উপত্যকা শাসনকারী সংগঠন হামাসের নেতা খলিল আল হাইয়া বলেছেন, ফিলিস্তিনি জনগণের প্রতিরোধের ফসল এই যুদ্ধবিরতি চুক্তি।

তিন ধাপের এই চুক্তিতে গাজায় যুদ্ধবিরতি, সেখান থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত।

যদিও এখনো গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। বুধবার যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসার পর ইসরায়েলি বিমান হামলায় ২০ জনেরও বেশি নিহত হওয়ার তথ্য জানিয়েছে হামাসের সিভিল ডিফেন্স এজেন্সি।

 

তথ্যসূত্র: বিবিসি অনলাইন

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়