ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জেলেনস্কি মস্কো আসলে বৈঠক করব: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৯, ৩ সেপ্টেম্বর ২০২৫
জেলেনস্কি মস্কো আসলে বৈঠক করব: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি যদি মস্কো আসেন, তাহলে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। 

বুধবার চীন সফর শেষে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

পুতিন জানিয়েছেন, তিনি সবসময় জেলেনস্কির সাথে দেখা করার জন্য উন্মুক্ত ছিলেন। তবে এই ধরণের বৈঠকের জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে এবং বাস্তব ফলাফলের দিকে নিয়ে যেতে হবে। অবশ্য এই ধরণের বৈঠক সার্থক হবে কিনা তা দেখার বিষয়।

পুতিন বলেছেন, “আমি কখনো এই ধরণের বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেইনি। কিন্তু এর কি কোনোঅর্থ আছে? দেখা যাক।”

জেলেনস্কি যুদ্ধ বন্ধের জন্য সম্ভাব্য চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করার জন্য পুতিনের সাথে দেখা করার জন্য চাপ দিচ্ছেন এবং মার্কিন প্রেসিডেন্‌ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চান দুই নেতার দেখা হোক।

রাশিয়ার নেতা জানিয়েছেন, অগ্রগতি অর্জন করতে হলে ইউক্রেনের সামরিক আইন বাতিল করা, নির্বাচন করা এবং আঞ্চলিক প্রশ্নগুলির বিষয়ে গণভোট করা প্রয়োজন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়