ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে হত্যা করুন’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬
‘ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে হত্যা করুন’

ভারতীয়দের নিয়ে নরওয়ের এক কূটনীতিক বর্ণবাদী মন্তব্য করেছিলেন। গত মাসে মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন ফাইলে এ সংক্রান্ত একটি ইমেইল বার্তা প্রকাশিত হয়েছে।

এপস্টেইন এবং নরওয়ের কূটনীতিক তের্জে রড-লারসেনের একটি ইমেল থ্রেডে ভারতের বর্তমান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরিকে উপহাস করেছিলেন। ম্যানহাটন-ভিত্তিক মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট (আইপিআই) এর একসময় সভাপতি থাকা লারসেনকে এক দশকেরও বেশি সময় আগে ইমেইলে পুরীর প্রতি বর্ণবাদী সমালোচনা করতে দেখা গেছে।

এপস্টেইনের একটি ফাইলে ২০১৫ সালে হরদীপ সিং পুরি এবং দোষী সাব্যস্ত শিশু যৌন নিপীড়কের মধ্যে কমপক্ষে তিনটি ইমেইল আলাপচারিতা দেখা গেছে।

পুরির কাছ থেকে এপস্টেইনের প্রতি পাঠানো একটি ইমেইলে লেখা ছিল, “আপনি যখন শহরে থাকবেন এবং কফির জন্য সময় পাবেন তখন আমাকে জানাবেন।”

এর কয়েক মাস আগে পুরি লিখেছিলেন, “আমি ভারতে আছি। ১০ এপ্রিলের দিকে ফিরব।” 

২০১৫ সালের বড়দিনে পুরির ব্যাপারে এপস্টেইন এবং তের্জে রড-লারসেনের ইমেইল আদান-প্রদান হয়। লারসেন এএপস্টেইনকে লিখেছিলেন: “আপনি কি এই কথাটি শুনেছেন: যখন আপনার সঙ্গে একজন ভারতীয় এবং একটি সাপের দেখা হবে, তখন ভারতীয়কে প্রথমে হত্যা করুন!”

এপস্টেইনের সাথে তার সম্পর্ক প্রকাশ পাওয়ার পর তের্জে রড-লারসেন ২০২০ সালে আইপিআই-এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়