ঢাকা     সোমবার   ০৯ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৪ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ৪ রাডার ধ্বংস করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ৮ মার্চ ২০২৬   আপডেট: ২৩:১০, ৮ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ৪ রাডার ধ্বংস করেছে ইরান

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সংযুক্ত চারটি রাডার গত ২৪ ঘণ্টায় ধ্বংস করেছে ইরান। রবিবার ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালানোর সময় রাডারগুলোতে নির্ভুল-নির্দেশিত ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

আরো পড়ুন:

থাডা- টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম নামে পরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্ল্যাটফর্ম যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত এবং প্রতিহত করার জন্য ডিজাইন করা হয়েছে।

ইসরায়েলে মুর্হুমুহু বিস্ফোরণ

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে মুর্হুমুহু বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রবিবার অন্তত ১০টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

তেল আবিবে রবিবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। রবিবার দিনের বেলা অন্তত ১০টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ বলেছে, “কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরায়েল রাজ্যের ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।”

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৯৪

লেবাননে গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯৪ জনে দাঁড়িয়েছে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রবিবার সকালে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৮৩ জন শিশু এবং ৪২ জন নারী।

স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দীন সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে নয়জন উদ্ধারকর্মীও রয়েছেন। তবে স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করা যায়নি।

ইরানের নতুন শীর্ষনেতার ওপর হামলার হুমকি ইসরায়েলের

ইরানের নতুন শীর্ষনেতার ওপর হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। রবিবার ইসরায়েলের সেনাবাহিনীএই হুমকি দিয়েছে বলে জানিয়েছে সিএনএন।

চলতি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রবিবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা খামেনির উত্তরসূরীকে নির্বাচিত করেছেন। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

নতুন নেতাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে ইসরায়েলি বাহিনী বলেছে, “অত্যাচারী খামেনির পতনের পর, ইরানের সন্ত্রাসী সরকার পুনরায় সংগঠিত হওয়ার এবং নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করার চেষ্টা করছে। আমরা জোর দিয়ে বলতে চাই যে ইসরায়েল রাষ্ট্রের দীর্ঘ বাহু উত্তরসূরী এবং তাকে নিয়োগ করার চেষ্টাকারী যে কাউকে অনুসরণ করবে।

আইডিএফ উত্তরসূরী নির্বাচনের অধিবেশনে অংশগ্রহণকারীদের সতর্ক করে দিয়ে বলেছে, “আমরা তোমাদেরও লক্ষ্যবস্তু করতে দ্বিধা করব না। নিজেদেরকে সতর্কবার্তা প্রাপ্ত হিসেবে মনে কর।”

ইরানের নতুন শীর্ষনেতা নির্বাচিত

ইরানের নতুন শীর্ষনেতা নির্বাচিত হয়েছেন। তবে তার নাম এখনো ঘোষণা করা হয়নি। 

বিশেষজ্ঞ পরিষদের সদস্য আহমেদ আলমোলহোদা জানিয়েছেন, পরবর্তী নেতার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নেতা নির্বাচিত হয়েছেন।

তিনি আরো জানান, এখন সবকিছু নির্ভর করছে বিশেষজ্ঞ পরিষদের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির উপর। বর্তমানে এই সিদ্ধান্ত প্রকাশ্যে ঘোষণা করা তার দায়িত্ব।

প্রসঙ্গত, চলতি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর থেকে নতুন শীর্ষনেতা নির্বাচনের কাজ চলছে ইরানে। 
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়