ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সবুজবাগে ৭ জনকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক ২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৮:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২১
সবুজবাগে ৭ জনকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক ২

রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক এলাকায় দু'গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় ৭ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

রাত সাড়ে ১২ টায় সবুজবাগ থানার এএসআই জাকির হোসেন রাইজিংবিডিকে বলেন, ঘটনাস্থলে গিয়ে আমি একজনকে আহত অবস্থায় পেলে তাকে ঢামেকে চিকিৎসা নিতে পাঠিয়েছি। এর বাইরে কিছু জানা নেই।

তবে স্থানীয়সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার পর সিগারেট খাওয়া নিয়ে দু গ্রুপে মারামারিতে লিপ্ত হয়। পরে উভয় গ্রুপই ধারালো অস্ত্র নিয়ে একে অপরের মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে তারা একে অপরকে জখম করেন।

ঢাকা/মাকসুদ/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়