ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইভ্যালির রাসেলের মুক্তি চেয়ে স্লোগান, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৫৮, ১৭ সেপ্টেম্বর ২০২১
ইভ্যালির রাসেলের মুক্তি চেয়ে স্লোগান, যুবক আটক

গ্রাহকের দায়ের করা প্রতারণা ও অর্থ-আত্মসাতের মামলায় গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেলের মুক্তির দাবিতে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে স্লোগান দিয়েছেন কয়েকজন যুবক। তাদের মধ‌্যে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে রিমান্ড শুনানি শেষে রাসেলকে নিয়ে যাওয়ার সময় তার গাড়িকে ঘিরে স্লোগান দেন ২০-২৫ জন যুবক। এ সময় কোতয়ালী থানা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যায়।

আরো পড়ুন:

কোতয়ালী থানার উপ-পরিদর্শক আনিসুল ইসলাম জানান, নিষেধ করার পরও স্লোগান দেওয়ায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

এর আগে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ আদেশ দেন।

৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলেই রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে র‌্যাব।

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়