ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইভ্যালির শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ২৬ অক্টোবর ২০২২   আপডেট: ১৭:৩৭, ২৬ অক্টোবর ২০২২
ইভ্যালির শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন সময় আবেদন নাকচ করে এ পরোয়ানা জারি করেন।

বুধবার (২৬ অক্টোবর) সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৯ অক্টোবর মামলাটি চার্জশিট গ্রহণের জন্য ধার্য ছিল। ওইদিন শামীমা নাসরিন আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত সময় আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওইদিন রাসেলের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

আগামী ২২ জানুয়ারি মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য রয়েছে বলেও জানান তিনি।

ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাড্ডা থানায় মামলাটি করেন।

গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক প্রদীপ কুমার।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়