ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘর ছাড়া ২ যুবকসহ সন্দেহভাজন ৫ জঙ্গি গ্রেপ্তার 

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২৭ অক্টোবর ২০২২   আপডেট: ১৪:৩৬, ২৭ অক্টোবর ২০২২
ঘর ছাড়া ২ যুবকসহ সন্দেহভাজন ৫ জঙ্গি গ্রেপ্তার 

ঘর ছাড়া দুই যুবকসহ সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

গ্রেপ্তার ব‌্যক্তিরা হলেন, মো. আব্দুল্লাহ, মো. তাজুল ইসলাম, মো. জিয়াউদ্দিন, মো. হাবিবুল্লাহ ও মো. মাহমুদুল হাসান।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ অক্টোবর)  রাজধানীর ডেমরা এলাকা থেকে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের  আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

পুলিশ জানায়, সম্প্রতি কুমিল্লা থেকে কথিত হিজরতের নামে ৭ তরুণ গৃহ ত্যাগ করে। এ ঘটনায় দেশব্যাপী আলোচনা শুরু হলে তদন্ত শুরু করে পুলিশের এই বিশেষ ইউনিট। এরপরই উগ্র জঙ্গিবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া সংগঠনের অস্তিত্ব বেরিয়ে আসে।  সংগঠনের সঙ্গে কারা কারা জড়িত তার নিবিড় তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবে গত  ১৩  সেপ্টেম্বর মগবাজার থেকে আবরারুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়ার তথ্যের ভিত্তিতে বেরিয়ে আসে সংগঠনটি শীর্ষ নেতা ডা. শাকির বিন ওয়ালির নাম। পরে রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃত পাঁচ জনের অবস্থান নিশ্চিত করা হয়। ওয়ালী উগ্রবাদী এ সংগঠনের দাওয়াতি বিভাগের প্রধান। এছাড়া, সে পাহাড়ে ঘর ছাড়া যুবকদের জঙ্গি প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি সেখানে কেউ আহত হলে নিজস্ব অ্যাপস দ্বারা চিকিৎসার সব ধরনের কার্যক্রম পরিচালনা করতো। 

পুলিশ জানায়, গ্রেপ্তার এই পাঁচ জনের মধ্যে হাবিবুল্লাহ ও হাসান ঘর ছেড়েছিলেন। তারা শাকিরের নেতৃত্বে পাহাড়ে কথিত হিজরতের নামে জঙ্গি প্রশিক্ষণ গ্রহণ করেন।

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়