ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৬০ কোটি টাকা আত্মসাৎ: বাবুল চিশতীসহ চারজনের সর্বোচ্চ সাজা চায় দুদক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১ আগস্ট ২০২৩   আপডেট: ১৪:১৮, ১ আগস্ট ২০২৩
১৬০ কোটি টাকা আত্মসাৎ: বাবুল চিশতীসহ চারজনের সর্বোচ্চ সাজা চায় দুদক

দুদকের লোগো ও বাবুল চিশতী

ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ চার আসামির সর্বোচ্চ সাজা দাবি করেছে দুদক।

মঙ্গলবার (১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ যুক্তি-তর্ক উপস্থাপনকালে সর্বোচ্চ সাজা দাবি করেন দুদকের প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। এদিন তিনি যুক্তি-তর্ক উপস্থাপন শেষ করেন। আগামী ২৮ আগস্ট আসামিপক্ষের যুক্তি-তর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেছেন আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন এসব তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

মামলার অন্য আসামিরা হলেন—বাবুল চিশতীর স্ত্রী রুজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান। এদের মধ্যে বাবুল চিশতী ও রাশেদ চিশতী কারাগারে এবং মাসুদুর রহমান ও রুজী চিশতী জামিনে আছেন।

২০১৯ সালের ৩০ অক্টোবর বাবুল চিশতীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটিতে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় মামলা করে দুদক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ফারমার্স ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাংকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে মাহবুবুল হক চিশতী গুলশান শাখায় সঞ্চয়ী হিসাব খুলে বিপুল পরিমাণ অর্থ নগদে ও পে-অর্ডারের মাধ্যমে জমা ও উত্তোলন করেন। তিনি বিভিন্ন সময়ে তার স্ত্রী, ছেলে, মেয়ে ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন শাখার মোট ২৫টি হিসাবে নগদ ও পে-অর্ডারের মাধ্যমে মোট ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা সন্দেহজনক লেনদেন করেন। হিসাবগুলোতে গ্রাহকদের হিসাব থেকে পাঠানো অর্থ স্থানান্তর, হস্তান্তর ও লেয়ারিংয়ের মাধ্যমে গ্রহণ করে এবং নিজেদের নামে কেনা ব্যাংকের শেয়ারের মূল্য পরিশোধের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানিল্ডারিং প্রতিরোধ আইনের ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন। 

মামুন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়