ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছেলের সামনে বাবাকে হত্যা: পুনঃতদন্ত প্রতিবেদন ১০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ৬ আগস্ট ২০২৩   আপডেট: ১২:২৩, ৬ আগস্ট ২০২৩
ছেলের সামনে বাবাকে হত্যা: পুনঃতদন্ত প্রতিবেদন ১০ সেপ্টেম্বর

পল্লবীতে সন্তানের সামনে বাবা সাহিনুদ্দিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

রোববার (৬ আগস্ট) মামলাটি পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

জানা গেছে, গত বছরের ফেব্রুয়ারিতে এ মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এমএ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় ডিবি পুলিশ। এরপর ১২ মে আদালত সাহিনুদ্দিনের মায়ের নারাজির আবেদন গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন।

২০২১ সালের ১৬ মে পল্লবীতে ৬ বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়