ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হত্যা মামলায় যুবলীগ নেতা রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৭ জানুয়ারি ২০২৫  
হত্যা মামলায় যুবলীগ নেতা রিমান্ডে 

যাত্রাবাড়ী থানার মো. পারভেজ মিয়া হত্যা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীল আল সাইফুল সোহাগের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর নাজমুল হাসান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ডের আদেশ দেন। 

এর আগে, গত ১১ নভেম্বর রাজধানীর বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরদিন বনানী থানার হত্যাচেষ্টার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. পারভেজ মিয়া। ওইদিন বিকেল ৫টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়।

ঢাকা/মামুন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়