ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিড়াল হত্যার ঘটনায় আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ৫ ফেব্রুয়ারি ২০২৫  
বিড়াল হত্যার ঘটনায় আদালতে মামলা

প্রকৃতি ও প্রাণীর প্রতি ভালোবাসা মানুষের যেন স্বভাবজাত বৈশিষ্ট্য। অনেকেই শখ করে কুকুর-বিড়াল, পাখি পোষেণ। তাদের অসুখ হলে দুশ্চিন্তায় পড়েন। মারা গেলে কষ্ট পান। এবার ঢাকায় এক ব্যক্তি বিড়ালকে হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে করলেন মামলা। 

ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মনসুর। তার পোষা বিড়ালকে হত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর নামে আদালতে মামলা করেছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াকের আদালতে পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলার আবেদন করেন। আদালত অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়