ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জুলাই আন্দোলনের ছবি-ভিডিও চেয়েছে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২৫
জুলাই আন্দোলনের ছবি-ভিডিও চেয়েছে পুলিশ

জুলাই ও আগস্ট গণআন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘পুলিশ ওয়েবসাইটে’ আপলোডের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণআন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাসমূহের তথ্য-প্রমাণ ও ডিজিটাল অ্যাভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট-২০২৪ পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার জন্য সবার প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ ৫টি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করে দেখা যাবে। 

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি-২০২৫ পর্যন্ত ওই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

ঢাকা/এমআর/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়