সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দীপংকর তালুকদার
সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, “তাকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর সোবাহানবাগ থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হতা মামলা আছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তিনি আরো বলেন, “মঙ্গলবার তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।”
ঢাকা/মাকসুদ/সাইফ