ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যবসায়ী হত্যা: ২ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫  
ব্যবসায়ী হত্যা: ২ জনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন 

১৮ বছর আগে রাজধানীর পল্লবীতে ব্যবসায়ী মনসুর মল্লিক হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ আবু তাহের এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি হলেন মো. জহিরুল ইসলাম জহির ও মো. আ. রহিম ওরফে চঞ্চল। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আ. করিম, বাবু ওরফে হাতী বাবু, মো. মোফাজ্জল হোসেন এবং ও মো. সফিউদ্দিন আদনান ওরফে তারেক। দণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০০৭ সালের ১২ মে রাত ১০টার দিকে ডেইরি ফার্ম ব্যবসায়ী মনসুর মল্লিক তার পল্লবী থানাধীন প্যারিস রোডের ডি ব্লকে অবস্থিত খামারে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মিসেস তাসলিমা বেগম রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০০৭ সালের ২০ আগস্ট ৬ জনকে অভিযুক্ত করে রাজধানীর পল্লবী থানার উপপরিদর্শক মো. আসলাম হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ঢাকা/মামুন/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়