ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হিযবুত তাহরীরের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ৭ মার্চ ২০২৫   আপডেট: ১৪:৫০, ৭ মার্চ ২০২৫
হিযবুত তাহরীরের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ 

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার (৭ মার্চ) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, হিযবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন। আইন অনুযায়ী তাদের সব কার্যক্রমই শাস্তিযোগ্য অপরাধ।

জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

ঢাকা/এমআর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়