ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ টেডি ডে: কোন রঙের টেডির কী অর্থ জানেন?

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আজ টেডি ডে: কোন রঙের টেডির কী অর্থ জানেন?

আজ টেডি ডে। ছবি: সংগৃহীত

ভ্যালেন্টাইন সপ্তাহের আজ চতুর্থ দিন—টেডি ডে। ভালোবাসার অন্যান্য দিনের তুলনায় এই দিনটি একটু বেশি মিষ্টি ও আবেগঘন। প্রিয়জনকে একটি নরম, আদুরে টেডি উপহার দেওয়ার মধ্য দিয়ে প্রকাশ পায় ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা। ছোট্ট একটি টেডি কখনও কখনও হাজার কথার থেকেও বেশি ভালোবাসা প্রকাশ করতে পারে।এই দিনে অনেকেই প্রিয়জনকে টেডি উপহার দেন, কিন্তু সব রঙের টেডির আলাদা আলাদা অর্থ আছে—এ কথা কি জানেন? চলুন জেনে নেওয়া যাক কোন রঙের টেডি কী বোঝায়।

লাল টেডি
লাল টেডি আবেগ, গভীর ভালোবাসা এবং রোমান্টিক অনুভূতির প্রতীক। এটি বোঝায়, আপনার সম্পর্কের অনুভূতি শক্তিশালী এবং হৃদয়ের গভীর থেকে আপনি প্রিয়জনকে ভালোবাসেন।

আরো পড়ুন:

প্রিয়জনের পছন্দের রঙের টেডি উপহার দিতে পারেন। ছবি: সংগৃহীত

নীল টেডি
নীল টেডি গভীরতা, শক্তি, প্রজ্ঞা এবং প্রতিশ্রুতির প্রতীক। এর মাধ্যমে বোঝানো হয়—আপনার ভালোবাসা স্থায়ী এবং সম্পর্কের প্রতি আপনি সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ।

গোলাপি টেডি
গোলাপি টেডি ভালোবাসার কোমলতা ও সম্মতির প্রতীক। এটি বোঝায়, প্রিয় মানুষটি আপনার অনুভূতিকে সম্মান করে এবং আপনাকে ভালোবাসে।

সবুজ টেডি
সবুজ টেডি গভীর সংযোগ, ধৈর্য এবং অপেক্ষার প্রতীক। এটি জানায়—আপনি প্রিয়জনের জন্য অপেক্ষা করতে প্রস্তুত এবং সম্পর্ককে গুরুত্ব দেন।

কমলা টেডি
কমলা টেডি সুখ, আশা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। এটি ইঙ্গিত করে যে সম্পর্কের সামনে রয়েছে আনন্দ ও সম্ভাবনার আলো।

প্রিয়জনের পছন্দের রঙের টেডি উপহার দিয়ে আজকের দিনটিকে আরও বিশেষ করে তুলতে পারেন। 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়