ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কীভাবে বুঝবেন আপনার সম্পর্ক টক্সিক?

লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ৩ মার্চ ২০২৬   আপডেট: ০৯:১১, ৩ মার্চ ২০২৬
কীভাবে বুঝবেন আপনার সম্পর্ক টক্সিক?

সব সম্পর্কেই মনোমালিন্য হয়। ছবি: প্রতীকী

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে—‘টক্সিক রিলেশনশিপ’ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। শব্দ দুটি বেশ চর্চিত কিন্তু এটি অনেক সময় বেশ জাজমেন্টাল শোনায়। মনোবিজ্ঞানের ভাষায় সরাসরি এই টার্ম ব্যবহার না করলেও, এমন সম্পর্ককে বোঝাতে এটি প্রচলিত হয়ে গেছে—যেখানে একজন বা দুজনই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন, আত্মসম্মানবোধ কমে যায় এবং সম্পর্কটি স্বস্তির বদলে হয়ে ওঠে চাপের উৎস।

টক্সিক সম্পর্ক কী?
সম্পর্ক মানেই হওয়া উচিত বিশ্বাস, ভরসা ও নিরাপত্তার জায়গা। কিন্তু যদি কোনো সম্পর্কে—সঙ্গী প্রতিনিয়ত ছোট করে কথা বলেন, অকারণে সন্দেহ করেন, পোশাক, চলাফেরা বা বন্ধুত্বে নিয়ন্ত্রণ আরোপ করেন আর সবকিছুতে জবাবদিহি দাবি করেন তাহলে বুঝতে হবে ওই সম্পর্ক স্বাভাবিক নয়, বরং টক্সিক। 
মনোবিদরা বলেন, ‘‘ টক্সিক সম্পর্কে অনেক সময় একজনের কাছে যে আচরণ অস্বাভাবিক মনে হয়, অন্যজন সেটিকে ভালোবাসা বা যত্ন হিসেবে দেখেন।’’

আরো পড়ুন:

কীভাবে বুঝবেন আপনার সম্পর্ক টক্সিক?
সব সম্পর্কেই মনোমালিন্য হয়। শতভাগ নিখুঁত সম্পর্ক বলে কিছু নেই। কিন্তু টক্সিক সম্পর্কের কিছু লক্ষণ সতর্ক সংকেত হতে পারে— সবসময় একজনই ভুল স্বীকার করছেন, একজনই সম্পর্ক বাঁচাতে চেষ্টা করছেন।

টক্সিক সম্পর্ক থেকে সরে আসা কী একমাত্র সমাধান
যদি সম্পর্ক দীর্ঘদিন ধরে আপনাকে মানসিক কষ্ট দেয়, আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং কোনো পরিবর্তনের লক্ষণ না দেখা যায়—তবে সম্পর্ক থেকে বেরিয়ে আসা অনেক সময় সবচেয়ে স্বাস্থ্যকর সিদ্ধান্ত হতে পারে।
মনে রাখতে হবে, বিচ্ছেদ সাময়িক যন্ত্রণা দিতে পারে, কিন্তু সারাজীবন অপমান বা নির্যাতনের মধ্যে থাকার চেয়ে তা অনেক কম কষ্টের। তবে সব ক্ষেত্রে বিচ্ছেদই একমাত্র সমাধান নয়। কিছু ক্ষেত্রে সচেতন চেষ্টায় সম্পর্কের তিক্ততা কমানো সম্ভব।

পারস্পরিক শ্রদ্ধাবোধ
ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীর মতামত, পছন্দ ও ব্যক্তিত্বকে সম্মান না করলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না।

ক্ষমাশীলতা
ছোটখাটো ভুল ক্ষমা করতে জানতে হবে। তবে ক্ষমার অর্থ এই নয় যে, প্রতিদিন একই আঘাত সহ্য করবেন। ভুলের ধরন বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

সময় দেওয়া
ব্যস্ততার মাঝেও প্রিয়জনের জন্য কিছু সময় বের করা প্রয়োজন। ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে থাকা জরুরি নয়—বরং অনুভব করানো জরুরি যে আপনি তার পাশে আছেন।

ভারসাম্য বজায় রাখা
যদি মনে হয় সম্পর্কটি একতরফা হয়ে যাচ্ছে—তাহলে খোলামেলা আলোচনা করুন। অনুভূতি প্রকাশ না করলে ভুল বোঝাবুঝি বাড়ে।

সাময়িক বিরতি
কখনো কখনো সাময়িক দূরত্ব উপলব্ধি বাড়াতে সাহায্য করে। অনুপস্থিতি অনেক সময় সম্পর্কের গুরুত্ব বোঝায়।

দুজনই যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান, কিন্তু সমস্যার সমাধান না হয়—তবে কাপল থেরাপি বা কাউন্সেলিং কার্যকর হতে পারে।

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়