ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজই সম্ভবত শেষ ব্রিফিং, বললেন প্রেস সচিব

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২৬
আজই সম্ভবত শেষ ব্রিফিং, বললেন প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “আজকের ব্রিফিংটাই সম্ভবত শেষ ব্রিফিং।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

শফিকুল আলম বলেন, “গত ১৮ মাসে আমরা সব সময়ই নিউজ যত দ্রুত সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সব ঘটনার সঙ্গে সরকারের অবস্থা কী তা আমরা আপনাদের জানিয়েছি।”

তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সব ধরনের তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার পেজে এমন কোনো নিউজ নেই, যেটা আমরা শেয়ার করিনি। পেজ ২০ কোটিবার ভিউ হয়েছে মিনিমাম, সবকিছু মিলিয়ে।”

এ সময় প্রেস উইংয়ের আরেক সদস্য আজাদ মজুমদার বলেন, “আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করেছি, আপনাদের সহযোগিতা পেয়েছি। আগামী সপ্তাহে আশা করছি আমরা টেবিলের ওপারে আপনাদের সঙ্গেই থাকব।”

আরেক সদস্য ফয়েজ আহমদ বলেন, “আমি সব সময় আপনাদের সঙ্গে বেশি ক্লোজ থেকেছি। সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। নানা কারণে আমরা এক্সট্রা অর্ডিনারি অবস্থার মধ্য দিয়ে গেছি। আমাদের কোনো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমরা সরি।”

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়