ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন শায়রুল কবির খান

দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে পত্রিকাটির মালিক-প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা সম্পাদক মো. রমজানুল হক নিহাদ তাকে পত্রিকার নতুন দায়িত্বে নিযুক্ত করেন, তুলে দেন নিয়োগপত্র।

আরো পড়ুন:

এ সময় আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, সময়ের আলোর চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার, চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী নতুন উপদেষ্টা সম্পাদককে স্বাগত জানান।

পরে বিকেলে বাংলামোটরে সময়ের আলো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শায়রুল কবির খান। এ সময় সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ পত্রিকাটির বিভিন্ন বিভাগের কর্মী-সাংবাদিকরা তাকে ফুল দিয়ে বরণ করেন। 

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়