ঢাকা     সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ওনাব নেতাদের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:৫৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ওনাব নেতাদের সাক্ষাৎ

সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে রবিবার সাক্ষাৎ করেন ওনাব নেতারা।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশ (ওনাব) নেতারা। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে অনলাইন গণমাধ্যমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন নেতারা। 

আরো পড়ুন:

ওনাব নেতারা জানান, জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুততম সময়ে প্রকাশ করে জনগণকে অবহিত করার দায়িত্ব পালন করছে অনলাইন গণমাধ্যম। এ সময় তারা রেজিস্ট্রেশন নবায়ন ফিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এসব সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন।

ওনাবের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- বছরভিত্তিক রেজিস্ট্রেশন নবায়ন প্রথা বাতিল, নন-রেজিস্টার্ড অনলাইন পোর্টাল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর জন্য সরকারি বিজ্ঞাপন বরাদ্দ নিশ্চিত করা।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টাল টিকিয়ে রাখা ও পেশাগত পরিবেশ উন্নয়নের স্বার্থে যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় ওনাবের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদার, সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক লতিফুল বারী হামীম, নির্বাহী সদস্য আশরাফুল কবির আসিফ, মহসিন হোসেন ও অয়ন আহমেদ উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়