ঢাকা     শুক্রবার   ০৫ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সেন্সরে ‘সংশোধিত’ নগর মাস্তান

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ৪ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেন্সরে ‘সংশোধিত’ নগর মাস্তান

জায়েদ খান ও শাহরিয়াজ

রাহাত সাইফুল : চলতি বছরের ৫ ফেব্রুয়ারি, সেন্সরবোর্ডে জমা দেয়া হয় নগর মাস্তান সিনেমাটি। কিন্তু অশ্লীল দৃশ্য, রাজনৈতিক সংলাপ এবং অ্যাকশন দৃশ্য বেশি থাকার কারণে তখন সেন্সরবোর্ড ছাড়পত্র দেয়নি এ সিনেমাটির। সেন্সেরবোর্ডের আপত্তিকর দৃশ্যগুলো পরিবর্তন করে সম্প্রতি পুণরায় সেন্সরবোর্ডে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। রকিবুল আলম রকিব পরিচালিত এ সিনেমাটি ৭ মে, সেন্সরবোর্ডে প্রর্দশিত হবে বলে জানা গেছে।

সেন্সরবোর্ডের অভিযোগ, নগর মাস্তান চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্য অনেক বেশি। যা বাংলাদেশের প্রেক্ষাপটে বেমানান। কয়েকটি দৃশ্যে রাজনৈতিক সংলাপ রয়েছে, পাশাপাশি পুলিশ বাহিনিকে ছোট করা হয়েছে। এ ছাড়াও কয়েকটি অশ্লীল দৃশ্যেও রয়েছে এ সিনেমায়।

এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, শাহরিয়াজ, জায়েদ খান, পরীমনি, তিতান চৌধুরী। এ ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রাফজান জানিসহ অনেকে।

গত বছরের ২১ আগস্ট, বিএফডিসির এক নম্বর ফ্লোরে মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হয়। এফ আর-এর ব্যানারে নির্মিত নগর মাস্তান সিনেমায় গান রয়েছে মোট ছয়টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মনির খান, আরফিন রুমি, নওমি ও রাজিব।

 

 


রাইজিংবিডি/ঢাকা/৪ মে ২০১৫/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়