ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘শিক্ষার মান বাড়েনি’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ৩০ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শিক্ষার মান বাড়েনি’

সংসদ প্রতিবেদক : বিএনপির  সাংসদ রুমিন ফারহানা বলেছেন, নকল ও প্রশ্নফাঁসের প্রবণতায় জিপিএ-৫ বেড়েছে । কিন্তু শিক্ষার সার্বিক মানের ওপর কোনো প্রভাব ফেলেনি।

রোববার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতিত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর আলোচনায় তিনি এ কথা বলেন।

এর আগে রোববার সকাল ১০টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন।

তিনি বলেন, ‘কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিচ্ছে না বর্তমান সরকার । বিগত বছরগুলোর মতোই এ বছরও একই পরিমাণ বরাদ্দ দিয়েছে কর্মমুখী শিক্ষায়। কর্মমুখী শিক্ষায়ও আগের বছরগুলোর মতো বরাদ্দ রাখা হয়েছে। সরকার কর্মমুখী শিক্ষায় আদৌ কোনো গুরুত্ব দিচ্ছে না। দেশে ৪৭ শতাংশ শিক্ষিত তরুণ বেকার থাকবে সেটাই স্বাভাবিক।’

সংরক্ষিত আসনের এই সাংসদ বলেন, বাংলাদেশের মোট বাজেটের ২০ শতাংশ অথবা জিডিপির ৬ শতাংশ বরাদ্দ রাখার কথা। কিন্তু আমরা দেখছি, শিক্ষায় সেই বরাদ্দ ক্রমেই কমে যাচ্ছে। দুর্বল শিক্ষা ব্যবস্থার মান দেশের আরেকটি সমস্যা। দেশের বিভিন্ন সেক্টরে চাকরি করা পার্শ্ববর্তী দেশের নাগরিকরা প্রতিবছর প্রায় ১০ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে।’


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়