ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন ডিএনসিসির

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১২, ২০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন ডিএনসিসির

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

নতুন অর্থবছরের (২০২০-২১) জন্য চার হাজার ৫০৬ কোটি ৭৫ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২০ জুলাই) রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত দ্বিতীয় করপোরেশন সভায় এ বাজেটের অনুমোদন দেওয়া ডিএনসিসি।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে বোর্ড সভায় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

অনুমোদিত বাজেটে রাজস্ব আয়ের পাঁচটি খাত দেখিয়ে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ৯৬১ কোটি ৬৫ লাখ টাকা।

বিদায়ী ২০১৯-২০২০ অর্থবছরের চেয়ে এবার বাজেটের আকার বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। গত অর্থবছরে ডিএনসিসির বাজেট ছিল তিন হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকা। যা সংশোধিত আকারে হয় দুই হাজার ৬০৮ কোটি ৬০ লাখ টাকা।


হাসিবুল/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়