ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরও তিন দেশে যাচ্ছে রাজশাহীর আম

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২১, ২০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আরও তিন দেশে যাচ্ছে রাজশাহীর আম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই বেসরকারিভাবে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে রাজশাহীর আম। এরই মধ্যে সুইজারল্যান্ড পৌঁছেছে রাজশাহীর আম। দ্বিতীয় চালান গেছে ইতালির মিলানে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম জানিয়েছেন, রাজশাহীর আম রপ্তানি করছে নর্থ বেঙ্গল অ্যাগ্রো ফার্ম লিমিটেড। গতকাল রোববার আমের চালান গেছে মিলানে।

তিনি জানান, গত ১২ জুলাই প্রথমবারের মতো রাজশাহীর আম রপ্তানি হয় সুইজারল্যান্ডে। চলতি সপ্তাহে যুক্তরাজ্য এবং অস্ট্রিয়াতে আমের চালান যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চার বছর ধরে ইউরোপের বাজারে যাচ্ছে রাজশাহীর আম। সব শর্ত মেনে ২০১৮ সালে ইউরোপের বিভিন্ন দেশে ২০ মেট্রিক টন আম রপ্তানি করেন রাজশাহীর ১৪ জন ব্যবসায়ী। এর আগে ২০১৭ সালে রপ্তানি করা হয়েছিল ৩০ মেট্রিক টন। আগামীতে রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

চলতি বছর আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১০০ টন। কিন্তু করোনা সংকটসহ বিভিন্ন কারণে তা সম্ভব হচ্ছে না। তবে এবারের অভিজ্ঞতা নিয়ে ২০২১ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

** সুইজারল্যান্ডে যাচ্ছে রাজশাহীর আম



ঢাকা/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়