ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটে জরুরি চিকিৎসা সেবায় মাঠে থাকবে রেড ক্রিসেন্টে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোটে জরুরি চিকিৎসা সেবায় মাঠে থাকবে রেড ক্রিসেন্টে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লগো। ফাইল ফটো।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের সময় জরুরি পরিস্থিতিতে আহত ও অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে মাঠে থাকবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা দল।

এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আরো পড়ুন:

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসি সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে সম্ভাব্য সহিংসতা ও জরুরি পরিস্থিতিতে আহত ও অসুস্থ ব্যক্তিদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজনে নিরাপদভাবে হাসপাতালে প্রেরণের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা দলসমূহকে মাঠে কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

এতে আরো উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা দলসমূহ বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সহযোগিতা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/এমএসবি/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়