ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোহাম্মদপুরে তাজিয়া মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ০৪:৩২, ৩১ আগস্ট ২০২০
মোহাম্মদপুরে তাজিয়া মিছিল

তাজিয়া মিছিল (ফাইল ছবি)

রাজধানীর মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পে আশুরার তাজিয়া মিছিল বের করেছেন ক্যাম্প বাসিন্দারা। এ সময় তারা পুলিশের বাধা উপেক্ষা করে রাস্তায় উঠে আসেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। তবে পুলিশ বলছে, তারা যেন রাস্তায় আসতে না পারে, সেজন্য শাহজাহান রোড ও মিরপুর রোড বন্ধ করে দেওয়া হয়।  

স্থানীয়ভাবে জানা গেছে, ‘মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে তাজিয়া মিছিল পুলিশের বাধা পেয়ে কিছুক্ষণ সেখানেই অবস্থান করে। এরপর বাধা উপেক্ষা করে তারা রাস্তায় বেরিয়ে আসে।  প্রদক্ষিণ করে আশপাশের এলাকা। ’

এ বিষয়ে বিহারিরা বলছেন, ‘এ দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করি।’

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ রাইজিংবিডিকে বলেন, ‘রোববার (৩০ আগস্ট) দুপুর ২টার পর মিছিল শুরু হয়। বিহারিরা ক্যাম্পের ভেতর মিছিল করে ও শ্লোগান দেয়। তারা যেন রাস্তায় আসতে না পারে সেজন্য শাহজাহান রোড ও মিরপুর রোড বন্ধ করে দেওয়া হয়। এ কারণে রাস্তায় আসেনি মিছিলটি।’

করোনার কারণে এবার তাজিয়া মিছিল ও শোক অনুষ্ঠান পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ঢাকা/মাকসুদ/জেডআর

সর্বশেষ

পাঠকপ্রিয়