ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মতিঝিলে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মেডিক্যাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২৪ জানুয়ারি ২০২১  
মতিঝিলে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মতিঝিলে গোপীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোরশেদুর (২৩) নামের নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৪ জানুয়ারি) বেলা এগারটার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মোরশেদুর রহমানের সহকর্মী মো. মিজান বলেন, মতিঝিলের গোপীবাগ এলাকার একটি সাত তলা নির্মাণাধীন ভবনে মাচা বাঁধার সময় চতুর্থ তলায় থেকে অসাবধানতা বসতে নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মোরশেদুর চাপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলার চামমচরী গ্রামের একরামুল হকের ছেলে।  বর্তমানে ঐ নির্মাণাধীন ভবনেই থাকতেন।

সাইফুল/বুলবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়