ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সন্ধ্যায় দেশে আসছে এস্ট্রেজেনেকার ৬ লাখ ডোজ টিকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২৮ আগস্ট ২০২১  
সন্ধ্যায় দেশে আসছে এস্ট্রেজেনেকার ৬ লাখ ডোজ টিকা

দেশে আসছে এস্ট্রেজেনেকার ৬ লাখ ডোজ টিকা। শনিবার (২৮ আগস্ট) সন্ধ‌্যা সোয়া ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্যাসিফিক এয়ারলাইন্সে জাপান থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় এস্ট্রেজেনেকার প্রায় ৬ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।’

এর আগে গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের জন্য জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার আপাতত শেষ অংশ ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

ঢাকা/সাওন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়