ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাভাইরাস: একদিনে মৃত্যু ৭, শনাক্ত ৩০৬

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:০৭, ২৭ অক্টোবর ২০২১
করোনাভাইরাস: একদিনে মৃত্যু ৭, শনাক্ত ৩০৬

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ‌্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৪১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে আক্রান্তের সংখ‌্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।

আরো পড়ুন:

বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ২ লাখ ৮২ হাজার ৫৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ২৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ‌্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়