ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় যুব দিবস ১ নভেম্বর 

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৪, ৩১ অক্টোবর ২০২১  
জাতীয় যুব দিবস ১ নভেম্বর 

সোমবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস।এবার দিবসটির প্রতিপাদ্য হলো- ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। 

রোববার (৩১ অক্টোবর) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

আরো পড়ুন:

তিনি বলেন, যুবসমাজের মেধা, শক্তি, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করে আবর্তিত হয় একটি জাতির ইতিহাস। জাতীয়ভাবে সৃষ্টি হয় অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডল। যুবসমাজ দেশ ও জাতির প্রাণশক্তি। তাই যুবকদের উন্নয়নে কাজ করছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ১ নভেম্বর বেলা সাড়ে ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ  দিবসটির উদ্বোধন করবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এ বছর আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ২২ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ৫ জন যুব সংগঠক অর্থাৎ মোট ২৭ জন সফল যুবককে জাতীয় যুব পুরস্কার-২০২১ দেওয়া হবে। 

আসাদ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়