মুগদায় আগুন: নিহত বেড়ে ৪
মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ শেফালী রানী মারা গেছেন। এ ঘটনায় একই পরিবারের চার জনই মারা গেলেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগুনে তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।
এর আগে গত ২৭ নভেম্বর গৃহকর্তা সুধাংশু ও গত ২২ নভেম্বর সুধাংশুর স্ত্রী প্রিয়াঙ্কা, ছেলে অরূপ (৫) মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সকালে মুগদার মাদবর গলি এলাকায় একটি বাসার পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে একই পরিবারের চার জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: মুগদায় আগুন: স্ত্রী-সন্তানের পর মারা গেলেন গৃহকর্তাও
মুগদায় একই পরিবারের ৪ জন দগ্ধ
ঢাকা/বুলবুল/ইভা
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী