ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুগদায় একই পরিবারের ৪ জন দগ্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২২ নভেম্বর ২০২১   আপডেট: ০৯:৩৯, ২৩ নভেম্বর ২০২১

রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। 

সোমবার (২২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

দগ্ধ চার জন হলেন, সুধাংশ (৩৫) তার স্ত্রী প্রিয়াঙ্কা (৩২), শাশুড়ি শেফালী (৫৫) ও ছেলে অরূপ (৫)।  

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘সকালে খবর পেয়ে দক্ষিণ মুগদার মাতবর গলির একটি বাসা থেকে দগ্ধদের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসায় গ্যাসের লিকেজ  ছিলো। দেশলাইয়ের কাঠি জ্বালালে আগুন ধরে যায়।’

শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, আগুনে অরূপের শরীরের ৬৭ শতাংশ, প্রিয়াঙ্কার ৭২ শতাংশ, সুধাংশের ২৫ ও শেফালীর ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। চার জনের কেউই শঙ্কামুক্ত নয়।’ 

ঢাকা/মাকসুদ/বুলবুল/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়