ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন কমিশনকে বরণ করে নিলেন ইসি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১১:৫৩, ২৮ ফেব্রুয়ারি ২০২২
নতুন কমিশনকে বরণ করে নিলেন ইসি কর্মকর্তারা

নতুন আউয়াল কমিশনকে বরণ করে নিলেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিশনকে বরণ করে নেওয়া হয়। 

এর আগে কেএম নূরুল হুদা কমিশন মেয়াদ পূর্ণ করে ১৪ ফেব্রুয়ারি বিদায় নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারশূন্য ছিল নির্বাচন ভবন।

আরো পড়ুন:

সোমবার সকাল ৯টা ৩৫ মিনিটে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান নির্বাচন ভবনে প্রবেশ করেন। সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশন ভবনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৯টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে প্রবেশ করেন কমিশনার বেগম রাশেদা সুলতানা এমিলি। সকাল ১০টায় ভবনে প্রবেশ করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। সর্বশেষ ১০টা ৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন সাবেক সিনিয়র সচিব এবং নতুন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের ফুলেল শুভেচ্ছা জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/হাসিবুল/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়