ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজধানীসহ কয়েক জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ৩০ মার্চ ২০২২   আপডেট: ১৩:৪৩, ৩০ মার্চ ২০২২
রাজধানীসহ কয়েক জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩০ মার্চ) আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। 

আরো পড়ুন:

আবহাওয়া অফিস জানায়, বুধবার এবং বৃহস্পতিবার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বাঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লা অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌ-বন্দরসমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ২৫-৩০ কিলোমিটার পর্যন্ত হয়েছিল।

ঢাকা/ হাসিবুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়