ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১২ এপ্রিল ২০২২   আপডেট: ১৩:৩৫, ১২ এপ্রিল ২০২২
‘পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করতে হবে’ 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, দুপুর ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে। পাশাপাশি কোন খাবারের দোকান এ এলাকায় খোলা রাখা যাবে না।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে রমনার বটমূলে নববর্ষের নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

ডিএমপি কমিশনার বলেন, রমজান চলমান থাকায় এবার ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে। দুপুর একটার পর কাউকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। রমনার বটমূল ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করা হবে। প্রতিটি প্রবেশ গেটে তল্লাশি করা হবে। সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে। এছাড়া পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। বটমূলের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দারাও কাজ করবে।  তবে এই সময় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়