ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৫ জুন শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে ফেরি বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২২ জুন ২০২২   আপডেট: ১৮:০৬, ২২ জুন ২০২২
২৫ জুন শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে ফেরি বন্ধ

আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৪ জুন রাত ১২টা থেকে ২৫ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত শিমুলিয়া-মাঝিরকান্দি ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল বন্ধ থাকবে।

এছাড়াও ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভার, পোস্তগোলা ব্রিজ ও এন-৮ জনসাধারণের জন্য ২৫ জুন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।

আরো পড়ুন:

সেতু বিভাগের ১৮ জুনের এক আদেশে এসব বিষয় জানানো হয়েছে।

আদেশে পোস্তগোলা ব্রিজ বন্ধ থাকায় স্থানীয় জনসাধারণকে যাতায়াতের জন্য বাবুবাজার ব্রিজসহ তৎসংলগ্ন গ্রামীণ রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে।  

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। পর দিন ২৬ জুন থেকে সব ধরনের যান চলাচল করবে সেতু দিয়ে।

ঢাকা/হাসান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়