ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেলের দাম কিছুটা কমবে: বাণিজ্য সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫১, ২৬ জুন ২০২২   আপডেট: ১৩:১২, ২৬ জুন ২০২২
তেলের দাম কিছুটা কমবে: বাণিজ্য সচিব

সংবাদ সম্মেলনে কথা বলেন বাণিজ্য সচিব

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমায় আগামী দুই এক দিনের মধ্যে দেশেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।  

রোববার (২৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টিরিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

সচিব বলেন, আগামী দু’ এক দিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে। এখন সেই হিসেব নিকেশ করা হচ্ছে। ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদেরকে জানালে তারপর আমরা জানাতে পারবো কত টাকা কমবে। তবে বলা যায় তেলের দাম কমবে।

তিনি বলেন, ট্যারিফ কমিশন প্রথমিকভাবে তথ্য নিয়ে মিলমালিক বা প্রতিনিধীদের সাথে বসে। সেখান থেকে রিপোর্ট আসার পর মন্ত্রীকে জানিয়ে ঘোষণা দেওয়া হয়। 

সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমে গেছে। এই তেলটা আমাদের আসে প্যারাগুয়ে, ব্রাজিল ও আর্জেনটিনা থেকে। সেখান থেকে তেল আসতে কমপক্ষে ৪৫ থেকে ৬০ দিন লেগে যায়। এখানে যে সময়ের গ্যাপ রয়েছে তাই চাইলেও দেশের বাজারে তাৎক্ষণিক দাম কমানো যায় না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে তবে দেশে আবার ডলারের দামও বেড়েছে, সেটাও মাথায় রাখতে হবে। এই দুইটি বিষয় সমন্বয় করে দাম নির্ধারণ করা হবে।

তেলের দাম বাড়ানোর সময় ব্যবসায়ীদের যে তোরজোর দেখা যায় কমানোর সময় সে তোরজোড় দেখা যায় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তেলের দাম যৌক্তিক পর্যায়ে যেন কমে সেটা আমরা দেখবো। 

আসাদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়