ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘পদ্মা সেতুর রেলিংয়ের সাথে সেফটি-সিকিউরিটির সম্পর্ক নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৩ জুলাই ২০২২  
‘পদ্মা সেতুর রেলিংয়ের সাথে সেফটি-সিকিউরিটির সম্পর্ক নেই’

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, পদ্মা সেতুর রেলিংয়ের সাথে সেফটি-সিকিউরিটির কোনও সম্পর্ক নেই।

রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে এসব তথ‌্য জানান তিনি।

এর আগে, মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন ও মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে সভায় যুক্ত হন।
 
আনোয়ারুল ইসলাম বলেন, পদ্মা সেতুর স্ক্রু খোলার কথাটা আসছে। ইন্টারন্যাশনাল স্ট্যার্ডাডে আমাদের যে ওয়ালটুকু আছে অতটুকু দিয়েই গাড়ি চলে। কিন্তু আমাদের রোডস অ্যান্ড হাইওয়ের স্ট্যার্ডাড চার ফুট। সেজন্য আরও এক ফুট উঁচু করে রেলিং দেওয়া হয়েছে। এটা মানুষের সেফটির জন্য নয়। এটা আমাদের স্ট্যার্ডাডটাকে কাভার করার জন্য। সুতরাং বিভিন্ন জায়গায় যে কনফিউশন আছে, এটার সঙ্গে সেফটি-সিকিউরিটির কোনও সম্পর্ক নেই।

পড়ুন: ‘ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না’ 

তিনি বলেন, দুই-তিন মাস আগে আমি এবং পদ্মার কয়েকজন কনসালটেন্ট ও পিডিসহ লেটেস্ট সবচেয়ে বড় ব্রিজ যেটা কুয়েতে উদ্বোধন করা হয়েছে; সেটা সাগরের মধ্যে ৩৬ কিলোমিটার, সেটা আমরা দেখে এলাম। আমাদের যেটুকু ওয়াল ওদের অতটুকু গ্রিল দিয়ে প্রটেকশন দিয়েছে। ক্যান ইউ ইমাজিন দিস! সাগরের মাঝে যদি কোনও কারণে, আমাদের তো ওয়ালের মধ্যে গাড়ি ধাক্কা খেলে ফেরত আসবে। কিন্তু ওরা গ্রিল দিয়ে প্রটেকশন দিয়েছে। ওদের প্রটেকশনটা আমাদের ওয়াল যতটুকু ততটুকুই।

তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন বিকেলে কোরিয়ান এক্সপ্রেস করপোরেশন টেকওভার করেছে। পরের দিন থেকে তারা টোল ম্যানেজমেন্ট ও মেইনটেন্যান্স দেখবে। কোরিয়ান এক্সপ্রেস করপোরেশন হলো ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানি, যারা হাইওয়ে ও ব্রিজ ম্যানেজমেন্ট করে। ওরা ১৭ কিলোমিটার দীর্ঘ ইনচেন ব্রিজের ডিজাইনার ও টোল ম্যানেজমেন্ট করে। এখন তারা পদ্মা সেতু অডিট করবে। অডিট করে নিজেরা ঠিক করে টাইট করে দেবে।

আসাদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়