ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৩ জুলাই ২০২২   আপডেট: ১৫:২৭, ৩ জুলাই ২০২২
‘ঈদের আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে না’ 

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ঈদুল আজহার আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার সম্ভাবনা নেই। 

রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

এর আগে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

তিনি জানান, পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে যাতে কেউ হাঁটাহাটি করতে না পারে তা আরও কঠোর মনিটরিং করা হবে। সেতুতে মানুষের হাটার কোনো সুযোগ নেই। সেখানে কোনো ফুটপাত রাখা হয়নি। চলাফেরার কোনো সুযোগও নেই। 

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পরও যেভাবে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

এর আগে, গত ২৭ জুন ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার। ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সকাল থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়