ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২৭ জুন ২০২২   আপডেট: ১৬:৫১, ২৭ জুন ২০২২
পদ্মা সেতু পারাপারে যাত্রীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

পদ্মা সেতু পারাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।

আরো পড়ুন:

সেতুমন্ত্রী বলেছেন, ‘পদ্মা সেতু অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের বড় সম্পদ। এর নিরাপত্তা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।’

সেতু পারাপারের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যেসব নির্দেশনা জারি করেছে তা যথাযথভাবে পালন করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আসাদ/পারভেজ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়