ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মসজিদে নামাজের সময় ছাড়া এসি বন্ধের অনুরোধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ১৮ জুলাই ২০২২   আপডেট: ১৭:৪৭, ১৮ জুলাই ২০২২
মসজিদে নামাজের সময় ছাড়া এসি বন্ধের অনুরোধ

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। এরই অংশ হিসেবে মসজিদে নামাজের সময় ছাড়া এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে। আর রাত ৮টার পর দোকান বন্ধ থাকবে। এছাড়া সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলেও জানান তিনি।

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি বলেন, মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে আমরা প্রচুর পরিমাণে এসি ব্যবহার করছি। এখানে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার। নামাজের সময়টুকু কেবল ব্যবহার করুন। অনেক জায়গায় নামাজের সময় ছাড়াও অনেকে এসি চালায় দেখেছি। এজন্য অনুরোধ করব, আপনারা যতটুকু সম্ভব সাশ্রয় করুন।

পড়ুন: ‘কাল থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং’

হাসান/সাইফ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়