লোডশেডিং: এসএমএস ’র মাধ্যমে গ্রাহককে জানানোর নির্দেশ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। এই লোডশেডিংয়ের বিষয়ে বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোকে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদেরকে মোবাইল ফোনে এসএমএস’ র মাধ্যমে অবহিত করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের উপসচিব জাহিদুল ইসলামের সই করা এক চিঠিতে বুধবার (২০ জুলাই) এই নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, দুটি এসএমএস ’র মাধ্যমে লোডশেডিংয়ের বিষয়টি গ্রাহকদের অবহিত করতে হবে।
এসএমএস দুইটি হলো—
১. লোডশেডিং এবং নির্দিষ্ট এলাকার লোডশেডের জন্য দুঃখিত।
২. নির্দিষ্ট সময়সূচির বাইরে কোনো লোডশেডিং ও বিদ্যুৎ বিপর্যয়ের কথা যাতে ভোক্তারা জানতে পারেন, সে কারণে হটলাইন, কমপ্লেইন সেন্টার এবং সংশ্লিষ্ট ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।
ঢাকা/হাসান/ইভা
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী